হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঈদুল আজহায় ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন

আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে।

এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা।

সে হিসাবে, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

সম্ভাব্য এ তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন শনি ও রোববার। সে হিসাবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে।

সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে।

অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা।

বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, ভোট হবে ধাপে ধাপে

আরো কর্মসংস্থান বাড়ছে যুক্তরাষ্ট্রে, শক্তিশালী অবস্থানে শ্রমবাজার

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

প্রকৃতির কাছে ফিরলে মানুষ সত্যিই কি মুক্ত হতে পারে

নবীনগরে রাতের আঁধারে তিতাস নদী ভরাট, দুই লাখ টাকা জরিমানা