হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের কানায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে সিভিল ডিফেন্স কর্মীরা নিকটবর্তী শহর টাইরের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

আলজাজিরা জানিয়েছে, একই সময়ে টাইর জেলার অন্যান্য এলাকায়ও হামলা চালানো হয়। এর মধ্যে মা’রাকা এলাকায় আরো অন্তত তিনজন আহত হয়েছে।

কানার ইতিহাসে আগে থেকেই ইসরাইলি হামলার দুঃখজনক অধ্যায় রয়েছে। ১৯৯৬ এবং ২০০৬ সালের ভয়াবহ হামলার ঘটনাগুলো আজও এলাকাবাসীর স্মৃতিতে তাজা, যা নতুন করে সহিংসতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, এই হামলাগুলোর কারণে দক্ষিণ লেবাননে উত্তেজনা আরো বেড়েছে।

এসআর

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক