হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংবেদনশীল ছবি তোলায় আমিরাতে আটক ৭০ ব্রিটিশ নাগরিক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৭০ জন ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কঠোর জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দুটি মানবাধিকার সংস্থা। রোববার (২৯ মার্চ) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পর্যটক, প্রবাসী ও কেবিন ক্রুর সদস্য রয়েছেন। তাদের একটি কক্ষে গাদাগাদি করে রাখা হয়েছে এবং ঘুম, খাবার ও চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে।

আরো জানা গেছে, শুধু ছবি তোলা বা ভিডিও ধারণই নয়, কারও কাছ থেকে এমন ছবি গ্রহণ করাও অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা প্রায় ২ লাখ পাউন্ড জরিমানার বিধান রয়েছে।

আমিরাতের আইন অনুযায়ী, এমন কোনো ছবি তোলা বা প্রচার করা নিষিদ্ধ যা ‘জননিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করতে পারে।’ হামলার সময় সংশ্লিষ্ট এলাকায় থাকা ব্যক্তিদের মোবাইলে আরবি ও ইংরেজিতে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে ছবি তোলা বা শেয়ার করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ ছিল।

মানবাধিকার সংস্থা ‘দুবাই ওয়াচ’-এর প্রতিষ্ঠাতা ডেভিড হেইগ জানান, তারা বর্তমানে আটজন ব্রিটিশ নাগরিকের পক্ষে কাজ করছেন। স্থানীয় আইনজীবীদের বরাতে তিনি বলেন, শুধু দুবাইতেই অন্তত ৩৫ জন ব্রিটিশ আটক রয়েছেন এবং আবুধাবিতেও একই সংখ্যক ব্যক্তি আটক থাকতে পারেন।

আটকদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলেও তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, ফলে তারা দেশ ত্যাগ করতে পারছেন না। অনেকের কাজের ভিসার মেয়াদ শেষ হলে তারা কর্মসংস্থান ও বাসস্থান সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গবেষণা কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭ হাজার ২০০ জনকে জীবিত উদ্ধার

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী

নিখোঁজ দুই জাহাজের সন্ধানে নেমেছে ইরাকের উদ্ধারকারী দল

নিষেধাজ্ঞা তুলে নিলেও ফ্রান্সেসকা আলবানিজের বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

ইসরাইলি বাহিনীর ওপর ১৬টি হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বেড়েছে তেলের মূল্য, দাম কমেছে স্বর্ণের