হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক স্থাপনায় হামলা: আইএইএ’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে তেহরান। খবর আলজাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, এ ধরনের হামলার ব্যাপারে আইএইএ ‘উদাসীন’ ভূমিকা পালন করছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই হামলাগুলো ‘অপরাধ’ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

বাঘাই আরো বলেন, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি ‘খুবই ভুল অবস্থান’ নিয়েছেন। তার অভিযোগ, হামলাকারীদের নিন্দা না করে গ্রোসি তার সাক্ষাৎকারে এমন সব শব্দ ব্যবহার করেছেন যা বিষয়টিকে আরো জটিল করে তুলেছে”।

তিনি গ্রোসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বাঘাইয়ের ভাষায়, আইএইএ প্রধানের মধ্যে ‘দৃঢ়তা’ ও ‘নিরপেক্ষতার’ অভাব রয়েছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত