হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি নিয়ে হুমকিতে উদ্বিগ্ন নয় ইরান: পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ ও হুমকিতে ইরান কোনোভাবেই প্রভাবিত হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালি `বন্ধ নয়'। জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা ইরানের কারণে নয় বলেও উল্লেখ করেন তিনি।

আরাগচি বলেন, `জাহাজগুলো দ্বিধায় রয়েছে, কারণ বিমা কোম্পানিগুলো আপনাদের শুরু করা যুদ্ধকে ভয় পাচ্ছে, ইরানকে নয় ‘ তিনি আরও বলেন, ‘আর কোনো হুমকিতে কোনো বিমা কোম্পানি বা কোনো ইরানি প্রভাবিত হবে না।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি ও বিঘ্ন সৃষ্টির জন্য সরাসরি দায়ী করে।

এই বক্তব্যের মাধ্যমে তেহরানের বার্তা স্পষ্ট যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তারা কঠোর অবস্থান বজায় রাখবে এবং বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা