হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ২০

আমার দেশ অনলাইন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়া অঞ্চলের হাব্বুশ ও কফুর শহরের মধ্যবর্তী সড়কের পাশে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আরেকটি ঘটনায় টায়ারের উত্তরে কাদমুস সড়কে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হন।

টায়ার জেলার মারাকেহ শহরের একটি সংযোগস্থলে বিমান হামলায় নিহত হয়েছেন দুই নারীসহ পাঁচজন।

একই জেলার আইন বাল গ্রামে একটি বাড়িতে হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

ইয়াতেরে চারজন, হাব্বুশে দুই শিশু নিহত এবং ২২ জন আহত হয়েছে। কানায় একজন, টায়ারের জেলে বন্দরে আরেকজন এবং কানা আল-জালিলে নিহত হয়েছে একজন।

ইসরাইলের এই হামলায় হুশে একজন শিশু, তিনজন নারী ও তিনজন প্যারামেডিকসহ ১৮ জন, মারাকাহতে ১০ জন, বুর্জ কাল্লাউইয়েহতে তিনজন প্যারামেডিক, কানা আল-জালিলে দুজন এবং সিদ্দিকিনে একজন আহত হয়েছে। পৃথকভাবে, কানা শহরে এক হামলায় দুজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ১৪২২ জন নিহত ও ৪২৯৪ জন আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা