হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বিপর্যয়ের শঙ্কা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালি সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ যদি সুপরিকল্পিত না হয়, তাহলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন নৌ কর্মকর্তা ও কিলওয়েন গ্রুপের চেয়ারম্যান হারলান উলম্যান।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।

উলম্যান বলেন, ট্রাম্পের এই মিশনের ঝুঁকি অত্যন্ত বেশি। ইরান যদি এটি প্রতিরোধের সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিতে পারে।

তিনি বলেন, ‘ইরানের কাছে বিপুলসংখ্যক ড্রোন ও ছোট যুদ্ধজাহাজ রয়েছে, যা এই অভিযানকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। আমি এমন কোনো সংঘাত দেখতে চাই না, যেখানে একটি মার্কিন যুদ্ধজাহাজ আক্রান্ত হয়। কারণ সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।’

তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের এই ঘোষণা কোনো কূটনৈতিক ‘সাফল্যের’ অংশ এবং এটি ইরান ও মধ্যস্থতাকারীদের (পাকিস্তান, ওমান বা সৌদি আরব) সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে।

সাবেক এই নৌ কর্মকর্তার মতে, এই সংকটের একমাত্র সমাধান হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক আলোচনা শুরু করা।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি এই মিশন একটি সুচিন্তিত পদক্ষেপ হয়, তাহলে ট্রাম্প প্রশাসন সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এটি যদি অর্ধেক চিন্তাভাবনা করে নেওয়া কোনো পদক্ষেপ হয় এবং উত্তজনা বাড়িয়ে দেয়, তাহলে তা হবে একটি বিপর্যয়।’

উলম্যান জোর দিয়ে বলেন, ‘বোমাবর্ষণ নয়, বরং আলোচনার মাধ্যমেই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে এই সংকটের সমাধান সম্ভব।’

সূত্র: আলজাজিরা

এএম

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ত্রাণবহরের কর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

হরমুজে মার্কিন পরিকল্পনায় আস্থা নেই জাহাজ মালিকদের

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ব জ্বালানিব্যবস্থায় বড় পরিবর্তন

যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে ইরানে ওষুধের দামে ভয়াবহ ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ইরানি সুপারট্যাংকার

হরমুজে জাহাজ উদ্ধারে নামছে যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা

ইরানের সাথে সমঝোতার চেষ্টা ট্রাম্পের