হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সরকার জনগণের প্রয়োজনীয় কেনাকাটার সুবিধার্থে নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। এর আওতায় নাগরিকরা বাকিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন যেখানে ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে সরকার সহায়ক ভূমিকা রাখবে।

পরিকল্পনা অনুযায়ী, যারা সরকারি সহায়তা পায়—এমন পরিবারগুলো প্রতি দুই মাসে একবার দোকান থেকে মৌলিক পণ্য বাকিতে কিনতে পারবে, যার মূল্য তাদের প্রাপ্ত সহায়তার অঙ্কের বেশি হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি কোম্পানির মাধ্যমে এই পরিকল্পনায় অর্থায়ন করা হবে ।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে বহু পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে তেহরানভিত্তিক পত্রিকা ‘ডোনিয়া-ই-ইকতেসাদ’ চলতি বছরে মূল্যস্ফীতির হার নিয়ে তিনটি সম্ভাব্য পূর্বাভাস তুলে ধরেছে।

পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কোনো সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে সর্বোত্তম পরিস্থিতিতে মূল্যস্ফীতি প্রায় ৪৯ শতাংশে সীমিত থাকতে পারে।

যদি ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি অব্যাহত থাকে—যেমনটি গত বছর ১২ দিনের যুদ্ধের পর এবং এ বছর মার্কিন–ইসরায়েলি হামলার আগে দেখা গিয়েছিল—তাহলে মূল্যস্ফীতি ৬৭ শতাংশে পৌঁছাতে পারে।

আর যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার নিলে ইরান অতিমূল্যস্ফীতির পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে মূল্যস্ফীতির হার প্রায় ১২৩ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা।

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে