হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের

রয়টার্স

ইয়েমেনের হুতি গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কাসিম। ছবি: আল-জাজিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

গতকাল সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ নতুন মাত্রা পেল। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যেও নতুন ঝুঁকি তৈরি হলো।

এক বিবৃতিতে হুতিদের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ওপর সৌদি আরব ‘অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ’ আরোপ করে রেখেছে। এর জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ সমুদ্র অবরোধ কার্যকর করা হচ্ছে। তবে হুতিদের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে টানা দশম দিনের মতো গতকাল সোমবার দিবাগত রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। এই নতুন পাল্টাপাল্টি হামলার কারণে গত মাসে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে।

তেহরান ও ওয়াশিংটন পাল্টাপাল্টি হামলা চালালেও কূটনৈতিক আলোচনায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। ঠিক এমন এক সময়ে হুতিদের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে গেলে বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার জন্য হুতিদের ওপর চাপ দিচ্ছিল তেহরান। আরব সাগর থেকে লোহিতসাগরে প্রবেশের এই পথ পুরোপুরি বন্ধ হলে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। অন্যদিকে চলমান উপসাগরীয় যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বে তেল সরবরাহ প্রায় ১০ শতাংশ কমেছে।

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কীভাবে নির্ধারিত হয়

বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

হুথিদের বিরুদ্ধে মক্কা-মদিনায় হামলার অভিযোগ, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

সৌদিকে চাপের মুখে ফেলায় মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকেই

সৌদির নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠাতে প্রস্তুত মিসর

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়াচ্ছে সৌদি আরব

রিয়াদে পরপর বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি