হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠনের কাজ শুরু করছে তুরস্ক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সিরিয়ায় বড় পরিসরে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ শুরু করতে যাচ্ছে তুরস্ক। বিশেষ করে আসাদ সরকারের সময়ে বছরের পর বছর ধরে চলা সংঘাতে বিধ্বস্ত আবাসিক এলাকাগুলোতে। মঙ্গলবার দেওয়া ভাষণে এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বাশার আল আসাদ সরকারের সময় বোমাবর্ষণে যেসব শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেসব এলাকা পুনর্নির্মাণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

এরদোয়ান আরো বলেন, সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার উন্নতির ফলে প্রতিবেশী দেশগুলো থেকে শুরু করে পুরো অঞ্চলেই এর ইতিবাচক প্রভাব পড়বে।

সিরিয়ার নতুন প্রশাসনের সাম্প্রতিক ডিক্রিকে স্বাগত জানিয়েছেন এরদোগান। ওই ডিক্রিতে কুর্দি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, যাদের অনেকেই আসাদের শাসনামলে নাগরিকত্ব হারিয়েছিলেন।

তুর্কি প্রেসিডেন্ট ঐক্যের আহ্বান জানিয়ে জাতিগত বিভেদ উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

তিনি আরো বলেন, তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে তার সীমান্তের বাইরে বসবাসকারী কুর্দি সম্প্রদায়ের মানবিক সাহায্যের অনুরোধে সাড়া দিচ্ছে।

আরএ

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক