হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ত্রাণবহরের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ জাহাজগুলো তিউনিসিয়ার রাজধানী তিউনিসের সিদি বু সাইদ উপকূলে নোঙর করেছে, ৯ সেপ্টেম্বর, ২০২৫। ছবি: সংগৃহীত।

গাজায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পরিমাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল। তাই অবরোধ ভাঙতে এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা উপত্যকার দিকে যাত্রা করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। তবে এ যাত্রার তহবিল সংগ্রহের অভিযানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি আদেশে স্বাক্ষর করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ। খবর মিডল ইস্ট আইয়ের।

মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে যে, তুরস্ক, স্পেন এবং ইতালি থেকে যাত্রা করা প্রায় ১০০টি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলাটি জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে এবং ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক বসতি স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করছে।

২০২৫ সালের ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ‘গাজা উপত্যকায় অবিলম্বে পূর্ণ সহায়তা পাঠানো হবে’ কিন্তু ইসরাইল অত্যাবশ্যকীয় ও পুষ্টিকর খাদ্যসামগ্রী আটকে রেখে প্রতিশ্রুত সহায়তার মাত্র একটি ক্ষুদ্র অংশ পৌঁছানোর অনুমতি দিচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে এমন নৌ বহর অবরোধ দেওয়া নিষিদ্ধ। বিশেষত যে অবরোধের কারণে বেসামরিক নাগরিকরা ক্ষতির সম্মুখীন হয় অর্থাৎ জনগণকে অনাহারে রাখে, বা মানবিক ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করে।

এমএমআর

নববর্ষে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ

আর্থিক লেনদেন সহজ করতে মস্কোয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ : যুক্তরাষ্ট্র

সব নাবিকের নিরাপদ প্রস্থানই এখন প্রধান অগ্রাধিকার

কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালি

ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলি নির্যাতনের তদন্ত করবে অস্ট্রেলিয়া

হরমুজে বাধা ছাড়াই পার হচ্ছে ইরানি জাহাজ

ট্রাম্পের ইরান চুক্তির কড়া মাশুল দিচ্ছেন নেতানিয়াহু

ইরান চুক্তি মার্কিনদের জন্য বড় জয়, দাবি জেডি ভ্যান্সের

ইরানকে নগদ অর্থ দেওয়ার দাবি উড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন