হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভিকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের বিরুদ্ধে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে ‘বেপরোয়া ও অস্থিতিশীল কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলে তাকে ডাকা হয়েছে। খবর আলজাজিরার

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলি মুসাভিকে তলব করা হয় এমন এক ঘটনার পর, যেখানে এক ইরানি নাগরিক এবং এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকের বিরুদ্ধে লন্ডনের ইহুদি সম্প্রদায়ের ওপর ‘শত্রুতামূলক নজরদারি’ চালানোর অভিযোগ উঠেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, ইরান এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আসা হুমকিকে যুক্তরাজ্য “অত্যন্ত গুরুত্বের সঙ্গে” বিবেচনা করে এবং এ ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানায়, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

চলতি মাসের শুরুতে ৪০ বছর বয়সী নেয়ামাতুল্লাহ শাহসাভানি এবং ২২ বছর বয়সী আলীরেজা ফারাসাতীকে ইরান-সংশ্লিষ্ট একটি তদন্তের অংশ হিসেবে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ব্রিটেনের প্রাচীনতম সিনাগগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বা রেকি কার্যক্রম চালিয়েছে।

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর