হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, ইরান কোনো চুক্তিতে না আসা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথটি ‘কঠোরভাবে অবরুদ্ধ’ (সিলড আপ টাইট) রাখা হবে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, বর্তমানে হরমুজ প্রণালি মার্কিন বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের পক্ষ থেকে কোনো সমঝোতা বা চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই অবরোধ শিথিল করা হবে না।

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৌশলগত এই পানিপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প প্রণালিটিতে মাইন স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

এএম

শূন্য ঘণ্টা এসে গেছে, লাঞ্চারগুলো প্রস্তুত

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩, মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

বৈরুতে ইসরাইলি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ইসরাইলি রাজনীতিবিদরা

ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

গাজায় ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

পশ্চিম তীরে সহিংসতা: গত ৩ বছরে ১,২৪৪ ফিলিস্তিনি নিহত