হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের হামলায় লেবাননে বেসামরিক হতাহতে উদ্বেগ জানাল ভারত

আমার দেশ অনলাইন

লেবাননে চলমান ইসরাইলি হামলায় ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। খবর আলজাজিরা।

তিনি বলেন, লেবাননে বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের” ঘটনা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ সেনা পাঠানো দেশ হিসেবে এবং লেবাননের শান্তি ও নিরাপত্তার সঙ্গে জড়িত থাকার কারণে বর্তমান পরিস্থিতিকে ভারত অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে।

জয়সওয়াল আরো বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো অপরিহার্য।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত বন্ধে করা দুই সপ্তাাহের যুদ্ধবিরতির দিনেই লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে হাজারের উপর বেসামরিক হতাহতের ঘটনা ঘটে, যেখানে কমপক্ষে ২৫৪ জন নিহত হন। বিশ্বের বিভিন্ন দেশই এ ঘটনার পর তীব্র নিন্দা জানিয়েছে।

লেবাননে হামলা বাড়ানোর হুমকি নেতানিয়াহুর

হামলা বাড়ালেও হিজবুল্লাহ হারছে না

মার্কিন যুদ্ধবিমানের চাপে ইসরাইলের বেসামরিক বিমান চলাচল ব্যাহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, শিশু ও নারী হতাহতের পাল্লা ভারি হচ্ছে

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৩১

যুদ্ধের মধ্যেও মক্কায় ইরানিদের শান্তিপূর্ণ হজ

যুদ্ধ পুনরায় শুরু হলে ‘আরও কঠোর’ প্রতিশোধের হুঁশিয়ারি দিল ইরান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’

ছবিতে দেখুন আরাফার ময়দান

আমিরাতের কোম্পানি ব্যবহার করে সামরিক স্যাটেলাইট সংগ্রহ ইরানের