হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আঞ্চলিক তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিল ইরাকি গোষ্ঠী

আমার দেশ অনলাইন

ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহর নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র তার হুমকি বাস্তবায়ন করলে আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

ইরানের সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আবু হুসেন আল-হামিদাওয়ি বলেন, `তারা যদি জোর করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা করে, তাহলে কোনো তেল ও গ্যাস প্ল্যাটফর্ম বা স্থাপনা অবশিষ্ট থাকবে না।’

তিনি এই অঞ্চলে মার্কিন অবকাঠামোর প্রতি আরও ব্যাপক হুমকি দিয়ে বলেন, ‘ট্রাম্প ও তার সমর্থকদের জেনে রাখা উচিত, এই অঞ্চলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোও আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং এ ব্যাপারে কোনো সীমারেখা নেই।’

তিনি আরও বলেন, ‘হয় সবার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, না হয় কেউই নিরাপত্তা পাবে না।’

সূত্র: আলজাজিরা

এসআর

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুট, আতঙ্কে কৃষক

চারজন হত্যাকাণ্ডের ক্লু বের করতে না পারা সরকারের চরম ব্যর্থতা

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

কেন স্পিকারের কাছে শেল্টার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তপ্ত সংসদ: সালাহউদ্দিনকে এক হাত নিলেন বিরোধী দলীয় নেতা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন ইমদাদুল হুদা

‘জয় বাংলা স্লোগান’ দেওয়া বিএনপি নেতাকে শোকজ

অর্থকষ্টেও থামেনি ফাতেমার স্বপ্ন, ৫ লাখ টাকার সহায়তায় চিকিৎসক হওয়ার পথে

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

কুমিল্লায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার