হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের জাহাজ জব্দ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: আইসিএস

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইরান কর্তৃক পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস)।

সংস্থাটি এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে আটক নাবিকদের মুক্তির আহ্বান জানিয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিএস-এর মেরিন ডিরেক্টর জন স্টাউপার্ট বলেন, সমুদ্রপথে নাবিকদের কোনো ধরনের ‘নিপীড়ন ছাড়াই অবাধে’ যাতায়াত ও কাজ করার সুযোগ দিতে হবে।

বিশ্বের প্রায় ৮০ শতাংশ বাণিজ্যিক জাহাজের প্রতিনিধিত্বকারী এই সংস্থার পরিচালক বলেন, `এই মানুষগুলো (নাবিক) কেবল পণ্য পরিবহনের কাজ করছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বা রাজনৈতিক পয়েন্ট অর্জনের জন্য এভাবে জাহাজ জব্দ করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘এসব নাবিক সম্পূর্ণ নির্দোষ। কারাগারে বন্দি হওয়ার ভয় ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।’

সূত্র : আল-জাজিরা

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়