হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার। কারণ এটি নিজের চারপাশে সমস্যা তৈরি করছে। আমি বিশ্বাস করি সমস্যাটি ইসরাইলের সঙ্গেই, সিরিয়ার সঙ্গে নয়। নিউইয়র্ক সিটিতে আটলান্টিক কাউন্সিলে দেওয়া বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসব কথা বলেন।

সিরিয়ার সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং গোলান মালভূমি ফেরত পাওয়ার পূর্বশর্ত নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরাইলকে প্রথমে দক্ষিণ সিরিয়ার দখলকৃত এলাকা থেকে সরে যেতে হবে। তিনি বলেন, গত এক বছরে সিরিয়া ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। তবে সম্পর্ক প্রতিষ্ঠার আগে আসাদ সরকারের পতনের পর ইসরাইল দক্ষিণ সিরিয়ার যেসব এলাকা দখল করেছে, সেখান থেকে তাদের প্রত্যাহার করতে হবে।

তিনি আরো বলেন, এরপর আমরা নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনায় প্রবেশ করব। যদি সেই ব্যবস্থাগুলো সফল হয়, তাহলে আমরা স্থায়ী শান্তির দিকে যেতে পারি। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড, তাই এ নিয়ে কোনো আলোচনার দরকার নেই।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলিদের উদ্বেগের বিষয় এবং ইসরাইলি জনগণের প্রতি তার কোনো বার্তা আছে কি নাÑএমন প্রশ্নের জবাবে আল-শারা বলেন, ৭ অক্টোবর কিছু নিরীহ মানুষের সঙ্গে যা ঘটেছে, তা তিনি বোঝেন। তবে একই ঘটনার ওপর সমস্ত নীতি নির্ধারণ করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, একই সময়ে আমাদের বুঝতে হবে গাজায় কী ঘটেছে এবং সেখানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ৭ অক্টোবর যা ঘটেছে, তা সিরিয়ার নীতি নির্ধারণ করবে, এটি উপযুক্ত নয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক হুমকি, জাতিসংঘে কঠোর সমালোচনা

ইসরাইলের আকাঙ্ক্ষা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়: জর্ডানের রাজা

কূটনৈতিক উপায়ে উপসাগরীয় সংকট সমাধান করা সম্ভব: কাতারের আমির

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত