হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এক মাসে ইরানের ৫৫০ ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করেছে বাহরাইন

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে এক মাসে অন্তত ৫৫০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে বাহরাইন, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাহরাইনের সেনাবাহিনী জানায়, তারা দেশটির দিকে লক্ষ্য করে ছোড়া ইরানের ১৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৮৫টি ড্রোন ভূপাতিত করেছে।

বাহরাইন বলেছে, বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

এর আগে শুক্রবার দেশটিতে দুবার সাইরেন বাজানো হয় সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

এছাড়া, ইরানের আগের এক হামলায় একটি অজ্ঞাত স্থাপনায় আগুন লাগলেও তা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত