হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলায় ইসরাইলকে দায়ী করল ইরান

আমার দেশ অনলাইন

কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, কুয়েতি কর্তৃপক্ষ একটি বিদ্যুৎ স্থাপনা ও সংশ্লিষ্ট পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার তথ্য জানিয়েছে। ইরান এই ঘটনাকে অস্বাভাবিক ও অবৈধ হামলা হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ আনা হয়। আইআরজিসি জানায়, “জায়নবাদী শাসনের এই অস্বাভাবিক ও অবৈধ হামলা তাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ,” এবং এ ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে নিন্দা জানানো হয়।

একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাসদস্য, পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান