হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলের হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার গাজার খান ইউনিসে তাদের অভিযানে হামাস কমান্ডার মুহাম্মদ সুলেমান বিউক নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, দক্ষিণ ইসরাইলে ৭ অক্টোবরের হামলায় বিউকের সম্পৃক্ততা ছিল।

এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে চালানো ইসরাইলি হামলায় আরো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের ছেলেও রয়েছেন।

পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন আরো এক ফিলিস্তিনি ।

সূত্র: আল-জাজিরা

আরএ

ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যাকারী সেনার দণ্ড মওকুফ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

হুথিদের ঠেকাতে ইয়েমেন সংঘাতে জড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেন সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে হুথিদের হুঁশিয়ারি

নিরাপত্তার সংকট গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

ইসরাইলে আসন্ন নির্বাচন ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক

নতুন ‘এআই ফোর্স’ গঠন করবেন ট্রাম্প

সমন্বিত হামলার জন্য অস্ত্রসস্ত্র ও যুদ্ধবিমান জড়ো করছে সৌদি ও মিত্ররা

সিরিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১

যুদ্ধ শেষ করার শর্ত কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে: তেহরান