হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে সাটর্প তেল শোধনাগার পুনরায় চালু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থিত সাটর্প তেল শোধনাগারটি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি জায়ান্ট টোটালএনার্জিস। গত ৮ এপ্রিল ইরানের হামলার জেরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি বন্ধ রাখা হয়েছিল।

বুধবার টোটালএনার্জিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনার পর গত ১৪ এপ্রিল থেকে শোধনাগারটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে এটি প্রতিদিন ২ লাখ ৩০ হাজার ব্যারেল তেল উৎপাদন সক্ষমতায় পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘গত ৮ এপ্রিলের ওই ঘটনায় সাটর্প শোধনাগারের তিনটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিরাপত্তার খাতিরে তখন পুরো শোধনাগারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে অক্ষত ইউনিটগুলো পুনরায় চালু করা সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো (৬২.৫ শতাংশ) এবং টোটালএনার্জিস (৩৭.৫ শতাংশ) যৌথ মালিকানায় এই শোধনাগারটি পরিচালনা করে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

এএম

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৬

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

স্টারমারকে সময় বেঁধে দিল মন্ত্রিসভা

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’