হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের নাজাফে খামেনির শোক মিছিলে জনসমুদ্র

আমার দেশ অনলাইন

ইরাকের নাজাফে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির লাশ। সেখানে শোক মিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। আল-কুফা সেতু থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম আলি (রা.)-এর মাজারের দিকে এগিয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, নাজাফ জনসমুদ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার রাতে খামেনির কফিন ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমানটি নাজাফে অবতরণ করে।

নাজাফ ছাড়াও কারবালায় খামেনির লাশ নেওয়া হবে। সেখানেও শোভাযাত্রার আয়োজন করা হবে। অভিজ্ঞ ইরাকি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা কারবালায়ও অনুষ্ঠিতব্য অনুষ্ঠানগুলোর জন্য প্রস্তুতি নেন।

ইরানে বেশ কয়েক দিন ধরে স্মরণানুষ্ঠানের পর জানাজার আনুষ্ঠানিকতা ইরাকে স্থানান্তরিত হয়। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরাইলি হামলায় পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিহত হন।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

সাংবাদিকদের মেরে সাবেক যুবদল নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিটাব’

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়