হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য দেওয়া নতুন প্রস্তাবগুলোতে সন্তোষ প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা তার কাছে এমন কিছু দাবি করেছেন, যা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

ট্রাম্প বলেন, তেহরানের পক্ষ থেকে আলোচনার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে তিনি মোটেও খুশি নন।

তিনি অভিযোগ করেন, আলোচকেরা তার কাছে এমন কিছু জিনিস চেয়েছেন, যা তিনি দিতে পারছেন না।

এ ছাড়া তেহরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্ব এখন তিন থেকে চারটি উপদলে বিভক্ত হয়ে পড়েছে। অভ্যন্তরীণ এই বিভক্তির কারণেই আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

এএম

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো