হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৩০ বছরের মধ্যে প্রথমবার শূন্য তেল রপ্তানি কুয়েতের

আমার দেশ অনলাইন

কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) তাদের অফশোর অনুসন্ধান কার্যক্রমে ব্যবহৃত একটি জ্যাক-আপ ড্রিলিং রিগ। ছবি: সংগৃহীত।

তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো এক মাসে শূন্য ব্যারেল অপরিশোধিত (ক্রুড) তেল রপ্তানি করেছে কুয়েত। ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে কুয়েত কোনো ক্রুড তেল রপ্তানি করেনি, যা উপসাগরীয় যুদ্ধের (গালফ ওয়ার) পর এই প্রথম ঘটনা। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল।

তবে কুয়েত এখনো তেল উৎপাদন অব্যাহত রেখেছে। উৎপাদিত তেলের একটি অংশ সংরক্ষণে রাখা হচ্ছে এবং বাকি অংশ পরিশোধন করে বিভিন্ন পণ্য হিসেবে রপ্তানি করা হচ্ছে।

হরমুজ প্রণালিতে অবরোধের কারণেই এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুট বন্ধ থাকায় কুয়েত থেকে ক্রুড তেল রপ্তানি পুরোপুরি স্থগিত হয়ে পড়েছে।

এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ