হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের হামলা শান্তি প্রচেষ্টায় হুমকি: লেবাননের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক তীব্র হামলাকে ‘বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এসব হামলা চলমান শান্তি প্রচেষ্টা ও যুদ্ধবিরতির উদ্যোগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে প্রেসিডেন্ট আউন বলেন, আজ দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় যা ঘটছে ইসরাইলি হামলার বিস্তার এবং হত্যা ও ধ্বংসযজ্ঞের বৃদ্ধি তা অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনার শামিল।

তিনি অভিযোগ করেন, এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর ফলে যুদ্ধবিরতি সুসংহত করা এবং যুদ্ধ বন্ধে চলমান সব প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতির পর এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এই পরিস্থিতির মধ্যেও লেবানন শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানান প্রেসিডেন্ট আউন। তিনি বলেন, এটি আমাদের দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করা থেকে বিরত রাখতে পারবে না।

তিনি আরও জানান, ওয়াশিংটনে আসন্ন আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়া লেবাননের আলোচক দলের কাছেও তিনি দ্রুত একটি সর্বাত্মক যুদ্ধবিরতির পক্ষে জোর দেওয়ার সুপারিশ করেছেন।

সূত্র: আল জাজিরা

এআরবি

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার

হুথিদের বিরুদ্ধে ১০০ যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইসরাইলি বিমানবন্দরে গিয়ে বিমানে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল পাইলট আল-হাম্মামির

অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার কিছু চিত্র

হুথিদের বিরুদ্ধে ১১২২ হামলা চালানোর দাবি ইয়েমেনি বাহিনীর