হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইআরজিসি।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সোমবার (৬ এপ্রিল) ভোরে পরিচালিত এই হামলাকে তারা ‘সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে। তবে হামলার বিস্তারিত সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারির যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ওই হামলাসহ সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ ২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে—যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান, যা বৈশ্বিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এসআর

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান