হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজাগামী ত্রাণবহরে হানা দিলো ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

গাজাগামী মানবিক ত্রাণবাহী বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর আন্তর্জাতিক পানিসীমায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে গত রাতে এই অভিযান ও নৌকা জব্দের ঘটনা ঘটে।

ফ্লোটিলা ট্র্যাকার ম্যাপের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২টি নৌকা জব্দ করেছে ইসরাইল। তবে আরো ৩৬টি নৌকা এখনো গাজার অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে।

ইসরাইলি বাহিনী এই অভিযানে ড্রোন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার প্রযুক্তি (জ্যামিং টেকনোলজি) এবং সশস্ত্র বিশেষ দল ব্যবহার করেছে বলে জানা গেছে।

ফিলিস্তিন ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ এই অভিযানের নিন্দা জানিয়ে একে ‘সীমানাহীন বর্ণবাদ’ হিসেবে অভিহিত করেছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র গুর সাবর ইসরাইলের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি একে ‘আন্তর্জাতিক পানিসীমায় নিরস্ত্র বেসামরিক নৌকার ওপর সরাসরি হামলা’ বলে বর্ণনা করেন।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা ইসরাইলের এই অভিযানের নিন্দা জানিয়েছেন। তাদের মতে, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সূত্র: আল–জাজিরা

এএম

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা