হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলায় আহত হলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তিনি “নিরাপদ ও সুস্থ আছেন” বলে জানিয়েছেন ইরানের সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে এ কথা জানান।

তিনি বলেন, “আমি শুনেছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর আমি এমন কিছু বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, যাদের সঙ্গে তার যোগাযোগ আছে। তারা আমাকে জানিয়েছেন—আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।”

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে “রমজান যুদ্ধের একজন আহত অভিজ্ঞ যোদ্ধা” হিসেবে উল্লেখ করেছিল। তবে তার কী ধরনের আঘাত লেগেছে বা আদৌ তিনি আহত হয়েছেন কি না—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় গণমাধ্যম।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে বিভিন্ন গুজব ও তথ্য ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এসব তথ্য যাচাই করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধে ইরান জয়ী, মনে করে ৯২ শতাংশ ইসরাইলি

‘গাজার যুদ্ধবিরতি’ ফিলিস্তিনিদের নয়, ইসরাইলের নিরাপত্তার স্বার্থে কার্যকর: বিশ্লেষণ

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

ইরানে স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন

লেবাননে গত তিন দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০-এর বেশি

দেড় মাস পর খারগ দ্বীপ থেকে ফের তেল রপ্তানি শুরু করল ইরান

সুইজারল্যান্ড পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ইসরাইল