হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে কোনো সামরিক অভিযান চালাবে না সিরিয়া

আল-জাজিরা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: আল-জাজিরা

লেবাননে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ইচ্ছা সিরিয়ার নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। একই সঙ্গে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সামরিক বলপ্রয়োগের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন তিনি।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট জানান, তার দেশ লেবাননে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপস্থিতিকে সমর্থন করে। দুই দেশের সম্পর্ক সামরিক শক্তির বদলে আইনের শাসনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত। বিগত কয়েক মাস ধরে বৈরুতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দামেস্ক ধারাবাহিকভাবে এই পদ্ধতি অনুসরণ করে আসছে।

সিরিয়া ও লেবানন পরস্পর ভৌগোলিক প্রতিবেশী। দেশ দুটির মধ্যে বেশ কিছু অভিন্ন ও গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। যার মধ্যে অন্যতম হলো শরণার্থী সংকট, মাদকের অবৈধ চালান এবং অস্ত্র পাচার রোধ।

সিরীয় সরকার জানিয়েছে, তারা ইতোমধ্যে এসব অপরাধমূলক তৎপরতা বন্ধে সক্রিয় ভূমিকা রাখছে। বিশেষ করে ইরাকভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো থেকে লেবাননের হেজবুল্লাহর কাছে পাঠানো অস্ত্রের একাধিক চালান জব্দ করেছে সিরীয় বাহিনী।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আরো সতর্ক করে বলেন, লেবাননে যেকোনো ধরনের রাজনৈতিক বা নিরাপত্তা অস্থিরতা দেখা দিলে তার নেতিবাচক প্রভাব সরাসরি সিরিয়ায়ও এসে পড়বে। এমন পরিস্থিতি দামেস্ক কোনোভাবেই দেখতে চায় না বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

এএম

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী