হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার নতুন দাবি বেড়ে ২ লাখ ১৪ হাজার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে নতুন করে বেকার ভাতা দাবি করা মানুষের সংখ্যা গত সপ্তাহে বেড়েছে। দেশটির শ্রম দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বেকার ভাতার আবেদন ৬ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজারে। খবর আনাদোলুর।

এই সংখ্যা বাজারের পূর্বাভাস (২ লাখ ১১ হাজার) ছাড়িয়ে গেছে। আগের সপ্তাহের সংশোধিত সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার।

চার সপ্তাহের গড় আবেদন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৭৫০, যা আগের সপ্তাহের সংশোধিত ২ লাখ ১০ হাজার থেকে ৭৫০ বেশি।

তবে চাকরির বাজারে ইতিবাচক দিকও রয়েছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা প্রত্যাশিত ৬৫ হাজারের তুলনায় অনেক বেশি।

এদিকে বেকারত্বের হার ফেব্রুয়ারির ৪.৪ শতাংশ থেকে কমে মার্চে ৪.৩ শতাংশে নেমে এসেছে।

চূড়ান্ত বিজয়ের পথে ইরান: গালিবাফ

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়: ইসরাইলি মন্ত্রী

আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী

ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

চুক্তি ঘোষণার পরও লেবাননে চলছে ইসরাইলি হামলা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিকে স্বাগত জানাল ইইউ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের সব অর্জন মুছে দিয়েছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’: ইশহাক দার