হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ইস্যুতে এরদোয়ানের সমালোচনায় নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

নেতানিয়াহু বলেন, তেহরান এবং তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরাইলের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছালে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, যেকোনো ধরনের উসকানি থেকে বিরত থাকতে হবে।

যদিও তিনি কার উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি।

এরদোয়ানের বক্তব্যের জবাবে নেতানিয়াহু এক্সে লিখেছেন, ইসরাইল ইরানের শাসকগোষ্ঠী ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি তিনি এরদোয়ানকে সমালোচনা করে বলেন, তুর্কি প্রেসিডেন্ট এসব গোষ্ঠীকে প্রশ্রয় দেন এবং নিজ দেশের কুর্দি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালান।

সূত্র: আরব নিউজ।

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিক খান

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ হচ্ছে না

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কম নজিরবিহীন

ইংরেজিতে দুর্বলতা কাটাবেন যেভাবে

ডাকসুর চমক: চীনা প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর কর্মসংস্থান

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

রংপুরে ৪ খুন: নেপথ্যে মাদক ও চাঁদাবাজি