হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

আমার দেশ অনলাইন

ইরান তার উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে পুনরায় স্পষ্ট অবস্থান জানিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রাশিয়ার মস্কোয় একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে আলী বাঘেরি বলেন, ‘বিষয়টি আলোচ্যসূচিতে নেই।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ইরানকে তার ৪৪০ কেজি (প্রায় ৯৭০ পাউন্ড) উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখতে দেবে না। এই মজুতের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধতার নিচে থাকলেও এই স্তরে পৌঁছানোর পর অল্প সময়েই অস্ত্র-গ্রেড উপাদানে উন্নীত করা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়।

ফলে ইরানের এই অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বাসের ধাক্কায় সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত

অক্টোবরে নতুন মডেলের বিপিএলের ঘোষণা আসছে

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার