হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: হোয়াইট হাউস মুখপাত্র

আমার দেশ অনলাইন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

লেভিট বলেন, গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে। নেতানিয়াহু এই যুদ্ধবিরতি উদ্যোগকে সমর্থন করেছেন এবং তিনি আলোচনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেই থাকবেন।

ভবিষ্যতে লেবানন এই চুক্তির আওতায় আসতে পারে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে।

অন্যদিকে, বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয়। আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান চালিয়ে যাব।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরাইলের ব্যাপক হামলায় ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। যদিও যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ রেখেছিল।

মধ্যপ্রাচ্য অপরিশোধিত তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

পেকুয়ায় সাগরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

শিল্পকর্মে এআই, ভার্চুয়াল রিয়েলিটি ও আলো নতুনভাবে উপস্থাপন

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরাইল

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

এইচআইভি সংক্রমণে বগুড়ায় দেড় বছরে শনাক্ত ৯৩ জন, সাত বছরে মৃত্যু ৯

যুবদল নেতাকে তুলে নেওয়ার এক যুগেও মেলেনি সন্ধান

চট্টগ্রামে পুলিশের ওপর হামলায় ২১ জনের বিরুদ্ধে মামলা

আধুনিক স্টুডিও ও কনটেন্ট নির্মাণে প্রযুক্তির ব্যবহার বাড়ছে

হরমুজ ইস্যুতে তুরস্ক-সৌদির সঙ্গে আরাগচির ফোনালাপ