হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার মুখে ইসরাইলি মন্ত্রী

আমার দেশ অনলাইন

ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দাবি করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে। তিনি একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জবাবে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে “যুদ্ধ” চালাবেন।

স্মোটরিচ বলেন, পশ্চিম তীরের দখলকৃত এলাকায় অবস্থিত খান আল-আহমার বেদুইন গ্রাম উচ্ছেদের নির্দেশ দিয়েছেন তিনি। তার দাবি, এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার একটি পদক্ষেপ, যারা ইসরাইলের সঙ্গে আংশিক স্বশাসন চুক্তির অধীনে পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনা করে।

তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপকে সমর্থন করছে, যার ফলে এই উত্তেজনা তৈরি হয়েছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তা ওয়াসেল আবু ইউসুফ এই উচ্ছেদ পরিকল্পনাকে “খুব বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

আইসিসির প্রসিকিউটর অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং জানিয়েছে, প্রক্রিয়াটি গোপনীয়। আদালত সাধারণত তদন্ত ও পরোয়ানা প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখে বলে আগেই জানিয়েছে।

আইসিসি এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একই ঘটনায় হামাস নেতাদের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছিল।

স্মোটরিচ আইসিসিকে “ইহুদিবিদ্বেষী” বলে আখ্যা দিয়ে বলেন, ইসরাইল কোনো আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না। তিনি পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং গাজায় পুনরায় বসতি স্থাপনের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন করে কোনো ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি পরোয়ানা সত্য হলে, তা যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এসআর

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান