হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ঘাড়ে চাপাতে চাইছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের দায় নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপাতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন।

গতকাল সোমবার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ‘সেফ টাস্ক ফোর্সের’ এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এ কথা বলেন।

টেনেসি অঙ্গরাজ্যে ওই গোলটেবিল বৈঠকে পেন্টাগন প্রধান হেগসেথের পাশেই বসা ছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম। আমাদের আরো অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরো জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি।’

হেগসেথের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘পিট, আমার মনে হয় আপনিই প্রথম মুখ খুলেছিলেন। আপনিই বলেছিলেন, চলুন শুরু করি। কারণ, তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না।’

বৈঠকে দায় চাপানোর পাশাপাশি হেগসেথের প্রশংসাও করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। অবশ্য ইরানের পক্ষ থেকে একে ‘ভুয়া খবর’ বলে দাবি করা হয়েছে। তেহরানের দাবি, এসব কথা ট্রাম্পের সময়ক্ষেপণের কৌশল। সূত্র: দ্য হিল

ভেস্তে গেছে কুতুবদিয়ায় পর্যটন বিকাশে মেগা প্রকল্প

৩০ বছরেও হয়নি সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

সারা দেশে নজরুল বর্ষ উদযাপন

তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের করুণ দশা

লুটপাটে মুখ থুবড়ে পড়েছে এসডিএফের কার্যক্রম

খানাখন্দে বেহাল বটতলী স্কুল সড়ক, চরম দুর্ভোগে মানুষ

খরায় আমনক্ষেত চৌচির, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক

যোগদানের ২ দিন আগে সেই পৌর সিইও বদলির আদেশ বাতিল

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ঢাবিতে একদিনে বড় দুই সিদ্ধান্ত, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক