হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যে চার কারণে জয়ের পথে

আমার দেশ অনলাইন

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইসলামিক রিপাবলিককে দুর্বল করার চেষ্টা করে আসছে। ইরানের বর্তমান নেতৃত্বের সামনে এই যুদ্ধে ‘বিজয়’ অর্জনের পথে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান যুদ্ধ জয়ের পথে যে চারটি প্রধান কারণ। দ্য টেলিগ্রাফ জানিয়েছে,

প্রথমত, যেকোনো মূল্যে টিকে থাকাই ইসলামিক রিপাবলিক অব ইরানের আসল বিজয়। ইরানের শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি, বরং রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখন কার্যত দেশটির ভাগ্যবিধাতা হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না লাখো মার্কিন সেনা ইরানে সরাসরি স্থল অভিযান চালাচ্ছে, ততক্ষণ কোনো গণবিপ্লব ছাড়া এই শাসনের পতন সম্ভব নয়। এমনকি নেতানিয়াহু এবং ট্রাম্প এখন ইসলামিক রিপাবলিকের পতনের চেয়ে পর্দার আড়ালে কোনো একটি পক্ষের সঙ্গে চুক্তির পথ খুঁজছেন। কেননা ইরান টিকে গেলে সেটি হবে তাদের জন্য এক বিশাল রাজনৈতিক বিজয়।

দ্বিতীয়ত, ইরানের দ্বিতীয় বড় শক্তি হলো বিশ্বের অর্থনীতির অন্যতম ‘হরমুজ প্রণালি’র নিয়ন্ত্রণ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সমুদ্রপথে সরবরাহ বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনকে একপ্রকার বাধ্য হয়ে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হচ্ছে,। এই প্রণালির নিয়ন্ত্রণ ইরানকে যুদ্ধের ময়দানে এক বড় দর-কষাকষির হাতিয়ার তুলে দিয়েছে।

তৃতীয়ত, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ইরানকে এক নতুন আয়ের উৎস করে দিয়েছে। দেশটি সিদ্ধান্ত মোতাবেক জাহাজ চলাচল করবে। চীন ও ভারতের মতো দেশগুলোর তেলবাহী জাহাজ পার করার জন্য ইরানকে ২০ লাখ ডলার করে ফি দিচ্ছে। ট্রাম্প এখন হরমুজ প্রণালি ‘যৌথভাবে নিয়ন্ত্রণ’ করার প্রস্তাব দিচ্ছেন। এটি ইরানের জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে; যে প্রণালি দিয়ে আগে জাহাজ চলাচলে ইরান এক পয়সাও পেত না, এখন সেখান থেকে তারা নিষেধাজ্ঞামুক্ত এক বিশাল রাজস্ব আয়ের স্বপ্ন দেখছে।

চতুর্থত, যদি ইরান এই যুদ্ধে টিকে যায় এবং হরমুজ প্রণালি থেকে নতুন করে অর্থ উপার্জন করতে পারে। সেই অর্থ দিয়ে তাদের ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা পুনরায় তৈরি করতে পারবে। হয়তো এই সক্ষমতা ফিরে পেতে কয়েক বছর সময় লাগবে এবং ততদিনে ট্রাম্প বা নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন না। ইরান শক্তিশালী হয়ে ওঠবে।

বিশ্ববিদ্যালয়ে হামলার পর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

ইরানের ওসমাভানদান গ্রামে মার্কিন-ইসরাইলি হামলা, নিহত ৬

ইরানের হামলা: ইসরাইলি কারখানার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা

সংবেদনশীল ছবি তোলায় আমিরাতে আটক ৭০ ব্রিটিশ নাগরিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানে ছবি তোলা ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩৫

মার্কিন সেনা ঢুকলে ‘কফিনে’ ফিরবে: ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানে সৌদি-তুরস্কসহ ৪ দেশের বৈঠক চলছে

ইরানের সঙ্গে সমঝোতায় গ্যারান্টি ও ক্ষতিপূরণ চায় আমিরাত

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন