হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিয়ে শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বর-কনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: প্রতীকী।

নতুন জীবনের আনন্দঘন শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা রূপ নেয় গভীর শোকে। মিসরের দক্ষিণাঞ্চলীয় মিনিয়া গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নবদম্পতি ও আরো দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার মিনিয়ার উত্তরে বেনি মাজর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বাড়ির পথে যাওয়ার সময় নববধূ, বর, নববধূর বোন ও আরো একজনকে নিয়ে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই গুরুতর আঘাতে নববধূ ও তার বোনের মৃত্যু হয়। বর ও গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর বরও তার আঘাতে মারা যান। নিজের বিয়ের রাতেই প্রাণ হারান তিনি।

এই দুর্ঘটনায় পুরো মিসরজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নববধূর বাবা অশ্রুসিক্ত অবস্থায় মেয়ের স্মৃতি আঁকড়ে ধরে বলছেন, আমি তো তোমার জন্য খুশি হওয়ার সুযোগই পেলাম না, আমার মেয়ে, আমার আদরের সন্তান।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে প্রসিকিউশন বিভাগ।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার