হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই

সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে হামলার কারণে দেশটির দৈনিক তেল সরবরাহের সক্ষমতা কমেছে ৭ লাখ ব্যারেল, যা দেশটির বর্তমান রপ্তানির প্রায় ১০ শতাংশ। বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামলাগুলোর মধ্যে ইস্ট ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনও অন্তর্ভুক্ত ছিল। এর ফলে পাইপলাইনটির মাধ্যমে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গেছে।’

ইরানের হামলার কারণে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে এই প্রথমবারের মতো সরকারিভাবে বিবৃতি দিল সৌদি আরব। এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের ইসলামাবাদে উচ্চপর্যায়ের শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং এর মধ্য দিয়ে জাহাজ চলাচল সীমিত করার পর উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের জন্য ইস্ট ওয়েস্ট পাইপলাইনটির গুরুত্ব বেড়েছে। পাইপলাইনটি সৌদি আরবরে উপসাগরীয় উপকূলকে লোহিতসাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযুক্ত করে।

বিবৃতিতে বলা হয়, মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতেও হামলা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

বোমাবর্ষণের মুখেও কাল শুরু হচ্ছে ইসরাইল-লেবানন আলোচনা

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

শুকিয়ে যাচ্ছে ডেড সি, রক্ষায় নেই কোনো উদ্যোগ

ইরান যুদ্ধে ড্রোনে স্টারলিংক ব্যবহার, চড়া মূল্য গুনতে হলো পেন্টাগনকে

হামাসের সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ নিহত

হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে বাঁচতে মাছ ধরার জাল ব্যবহার করছে ইসরাইল

লেবাননে হামলা বাড়ানোর হুমকি নেতানিয়াহুর

হামলা বাড়ালেও হিজবুল্লাহ হারছে না

মার্কিন যুদ্ধবিমানের চাপে ইসরাইলের বেসামরিক বিমান চলাচল ব্যাহত