হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এটি তাদের ৮০তম ক্ষেপণাস্ত্র হামলার ধাপ।

আইআরজিসি দাবি করেছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর সাফাদে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা এবং বেনি ব্রাক শহরের বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে উল্লেখ করা হয়।

এছাড়া কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি