হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কুয়েতের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (লবণাক্ত পানি শোধন কেন্দ্র) হামলার ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করার অজুহাতে কুয়েতের ওই স্থাপনায় ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠী’ হামলা চালিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, এ হামলা ইসরাইলের ‘নীচতা ও হীনম্মন্যতার বহিঃপ্রকাশ’।

এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সদস্য, অঞ্চলে তাদের স্বার্থ, এবং ইসরাইলের সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অবকাঠামো—সবই ইরানের কাছে “শক্তিশালী লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচিত হবে এবং এ অবস্থান অব্যাহত থাকবে।

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়ামাল ম্যাজিকে বার্সার গোল উৎসব

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষমূলক পোস্ট, সাময়িক বরখাস্ত চবি শিক্ষক

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার