হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি: তুরস্ক

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এ অভিমত প্রকাশ করা হয়। বৈঠকে গাজা, সিরিয়া ও ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৈঠকে ইরানের সাম্প্রতিক ঘটনাবলি বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া গাজার সবশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎও পর্যালোচনা করে উপত্যকা পুনর্গঠন এবং তার অংশীদারদের সহযোগিতায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়ার জন্য তুরস্কের প্রস্তুতি পুনর্ব্যক্ত করে আংকারা।

তুরস্ক জানায়, তারা গাজায় ব্যাপক মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখবে। কাউন্সিল সিরিয়ার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, একক কাঠামো এবং রাজনৈতিক ঐক্যের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে সিরিয়ার জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানানো হয় বৈঠকে। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে পর্যালোচনা করা হয়। তুরস্ক বলছে, তারা যুদ্ধের অবসান ঘটাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী শান্তি অর্জনে সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আরএ

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়

আমিরাতে রেড অ্যালার্ট জারি