হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘খামেনির জন্য লাখ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত’

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাহরাইনের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, লাখ লাখ মানুষ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। খামেনিকে বিশ্বের একজন অনন্য নেতা হিসেবে অভিহিত করেন তিনি। খবর প্রেস টিভির।

কাসেম বলেন, ‘আয়াতুল্লাহ খামেনি তার গভীর ধর্মীয় শিক্ষাগত পটভূমি, আধ্যাত্মিক মর্যাদা এবং রাজনৈতিক নেতৃত্বের কারণে অন্য সব নেতার থেকে আলাদা। তিনি এমন একজন নেতা, যার জন্য ইরানের লাখ লাখ নারী-পুরুষ তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং তারা তার নির্দেশকে ধর্মীয় নির্দেশ হিসেবেই গ্রহণ করে।’

তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরাও আয়াতুল্লাহ খামেনেয়িকে সমর্থন করেন। তার মতে, ইরানের স্থিতিশীলতা, শান্তি ও মানবভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় দেশটির শীর্ষ নেতার প্রচেষ্টার পাশে আছেন সবাই।

শেখ কাসেম আরো বলেন, ১৩ জানুয়ারি দেশজুড়ে যে লাখো ইরানি রাস্তায় নেমে দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তা বিদেশি মদতপুষ্ট নাশকতার বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনির প্রতি জনগণের স্পষ্ট সমর্থনের প্রমাণ। ইরানে সংস্কারের পক্ষে ট্রাম্পের দাবি কেউ বিশ্বাস করবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক