হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫

আমার দেশ অনলাইন

ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সংস্থার প্রধান আব্বাস মাসজেদি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন বৈজ্ঞানিক ও বিশেষায়িত পদ্ধতি ব্যবহার করে ৩ হাজার ৩৭৫ জন শহীদের লাশ শনাক্ত করেছে।

মেডিসিন অর্গানাইজেশনের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

আব্বাস মাসজেদি আরও জানান, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছে। তবে তাদের মধ্যে কতজন প্রাপ্তবয়স্ক বা শিশু, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।

ইরানে চলমান মার্কিন ও ইসরাইলি হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

সংবাদ সংগ্রহের সীমাবদ্ধতা ও হামলার স্থানগুলোতে সরাসরি প্রবেশের সুযোগ না থাকায়, এএফপি স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ