হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংঘাত না বাড়াতে ফ্রান্সকে আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো দেশেরই সংঘাতকে আরো বাড়ানো উচিত নয়। তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

আরাগচি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা বৃদ্ধির “একমাত্র কারণ” হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড। তিনি বিভিন্ন দেশকে বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান, যা সংঘাতকে আরও উসকে দিতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশটি তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তার দাবি, তেহরানের সামরিক বাহিনী কেবল “আগ্রাসীদের” সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এগুলোকে অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।

এ ছাড়া আরাগচি বলেন, লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার ওপর।

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

হরমুজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর