হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

আমার দেশ অনলাইন

সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত দেশটির তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইয়েমেনের হুথিরা। খবর আলজাজিরা।

গোষ্ঠীটি জানিয়েছে, চলতি সপ্তাহে হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের চালানো ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

বুধবার হুথিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয়েছিল ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনা লক্ষ্য করে; এতে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। আল্লাহর রহমতে হামলাগুলো ছিল অত্যন্ত নিখুঁত ও সরাসরি, এর ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, দ্বিতীয় হামলাটি চালানো হয় খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে, যেখানে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আল্লাহর রহমতে এই হামলাটিও ছিল অত্যন্ত নিখুঁত। হামলাগুলোর ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এমএমআর

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস