হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় যুদ্ধবিরতি চুক্তি

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। ওয়াশিংটনের হোয়াইট হাউজে নিজের উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেও ট্রাম্প এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাস্থল ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গণমাধ্যমকর্মী হেইডি ঝোউ-কাস্ট্রোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণের স্থান ‘সিচুয়েশন রুম’-এ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্ভাব্য এই যুদ্ধবিরতি বাড়ানোর ফ্রেমওয়ার্ক বা রূপরেখার বিষয়ে তিনি কেন কোনো সিদ্ধান্ত নেননি, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবারের প্রতিবেদনে জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তির জন্য কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা করা হচ্ছিল। চুক্তিটি সম্পন্ন হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উভয় পক্ষ পরমাণু সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু করতে সম্মত হবে বলেও আশা করা হচ্ছিল। তবে এখনো পর্যন্ত এর কোনোটিই বাস্তবায়িত হয়নি।

এদিকে সিঙ্গাপুর সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার এক বিবৃতিতে জানান, তিনি একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।

তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অবরোধ বহাল থাকবে।

তিনি আরো জোর দিয়ে বলেন, যেকোনো সময় পুনরায় হামলা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং এই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

সূত্র: আল-জাজিরা

এএম

হামলার চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প

ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

ইসরাইলি গণহত্যা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজার

ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী উপস্থিত ও সতর্ক রয়েছে: সেন্টকম

আলোচনা চললেও কাটেনি মতভেদ: ইরান

ইরান চুক্তিতে নেতানিয়াহু এখন ট্রাম্পের বলির পাঁঠা

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইলি বাহিনী

কথায় নয়, যুক্তরাষ্ট্রকে কাজে প্রমান দিতে হবে: ইরানের স্পিকার

আল-আকসার তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল