হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। নিহতের বয়স ২১ বছর। একই ঘটনায় আরও চার সেনা আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে। তবে ঘটনার বিস্তারিত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন হামলায় ওই সেনা নিহত হন। হামলার ঘটনায় আহত আরও চার সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর হামলার উৎস ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়েছে। এর ফলে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে।

সূত্র: আলজাজিরা

এসআর

ক্ষোভে বিষ খেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

লং মার্চ থেকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে সরকারকে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসের ধাক্কায় মৃত্যু: মায়ের পর বাবাকেও হারাল দুই সন্তান

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫২

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা, ছয় হাজার টাকা জরিমানা

বিশ্বজয়ী হাফেজদের সরকার সম্মানিত করলে দেশও সম্মানিত হবে: বিরোধীদলীয় নেতা

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি এমপি হানজালার