হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর ৪ শতাধিক যোদ্ধার নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার বদলা নিতে মার্চের ২ তারিখে লেবাননের হিজবুল্লাহ ইসরাইলকে লক্ষ্য করে প্রথম দফা রকেট ছোড়ার পর শুরু হওয়া নতুন যুদ্ধে এখন পর্যন্ত ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির চার শতাধিক যোদ্ধা নিহত হয়েছে।

নিজেদের হতাহতের সংখ্যা নিয়ে হিজবুল্লাহ’র হিসাবের সঙ্গে পরিচিত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছে।

লেবাননের ইসরাইলের সম্প্রসারিত আকাশ হামলা ও স্থল অভিযানে এখন পর্যন্ত হিজবুল্লাহর মোট কতজন নিহত হয়েছে সূত্র দুটির তথ্যে সে বিষয়ক ধারণা মিলল। এর আগে সশস্ত্র গোষ্ঠীটি আলাদা আলাদাভাবে কিছু যোদ্ধার মৃত্যুর খবর জানালেও সব মিলিয়ে তাদের কতজনের প্রাণ গেছে সে বিষয়ে কিছু বলেনি।

২০২৩-২৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় হিজবুল্লাহ প্রতিদিন তাদের হতাহতের হিসাব জানাতো। ওই যুদ্ধে তাদের ৫ হাজারের মতো যোদ্ধা প্রাণ হারিয়েছিল।

ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চার সপ্তাহ ধরে চলা সর্বশেষ যুদ্ধে ইরানঘনিষ্ঠ গোষ্ঠীটির অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছিল। এ নিহতদের মধ্যে চৌকস রাদওয়ান বাহিনীর কয়েকশ সদস্যও আছে বলে তারা জানিয়েছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, আকাশ পথে ইসরাইলের হামলা ও স্থল অভিযানে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ১৪২ জন নিহত হয়েছে, যার মধ্যে ১২২টি শিশু, ৮৩ জন নারী ও ৪২ চিকিৎসাকর্মীও রয়েছেন। এর মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক সে বিষয়ে কিছু বলেনি তারা।

একইদিন দখলদার ইসরাইলি সেনাবাহিনী বলে, রাতে লেবাননে অভিযান চলাকালে তাদের এক সেনা ও এক কমব্যাট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তেল আবিব এর আগে দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের ৪ সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছিল।

ইরান থেকে দ্রুত সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ভ্যান্স

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি-মন্ত্রী বানাতেন মোদি

ইরানের বুশেহর কেন্দ্রে হামলায় পারমাণবিক ঝুঁকি বাড়ছে: রাশিয়া

আমিরাতে ইরানের ২০ ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন হামলা প্রতিহত

পাকিস্তানে উচ্চপর্যায়ের বৈঠকে আসছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ধ্বংসাবশেষে ৫ ভারতীয় আহত

দুবাইয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি ইরানের

ইরান সংঘাতের মাঝেই কাতার-ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি

প্রতিবেশী দেশগুলোকে আবারো সতর্ক করলো ইরান

ইরানের সঙ্গে বৈঠক হতে পারে এ সপ্তাহেই: মার্কিন বিশেষ দূত