হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের আবাসিক এলাকায় হামলা, নারী-শিশুসহ নিহত ১৩

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের কেরমানশাহ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মেহর নিউজ এজেন্সি। খবর আলজাজিরার

প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকায় চালানো এসব হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও চারজন নারী রয়েছেন। এছাড়ও নিহত নারীদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

এদিকে ইরানের ফিরোজাবাদে দুজন নিহত খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ফিরোজাবাদ শহরের একটি সিমেন্ট কারখানায় মার্কিন-ইসরাইলি হামলায় দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ২৮তম দিনে এই হামলা চালানো হলো। ইতোমধ্যে ইরান দাবি করেছে যুদ্ধের নীতি লঙ্ঘন করে বেসামরিক ভবনকে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র।

সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র-খতিয়ে দেখা দরকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মধুপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

রোগীদের দুর্ভোগ দেখে নিজ খরচে সড়ক মেরামত ছাত্রদল নেতার

জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রুপকারী চবি শিক্ষক বরখাস্ত

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

সদরপুরে ইউপি ভবন নির্মাণে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর