হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ধ্বংসস্তূপে পরিণত লেবাননের বিনতে জুবাইল শহর

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিনতে জুবাইল শহরের কেন্দ্রস্থলে এক সময় ৪০০ বছরের পুরনো গ্র্যান্ড মসজিদ দাঁড়িয়ে ছিল, যা ছিল শহরটির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। আজ সেই মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু মসজিদই নয়, ইসরাইলি বাহিনীর ক্রমবর্ধমান সামরিক অভিযানে শহরটির দেড় হাজারেরও বেশি ভবন পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।

আল জাজিরার ফ্যাক্ট-চেকিং টিমের এক ভিজ্যুয়াল ইনভেস্টিগেশনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। স্যাটেলাইট ইমেজ এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা উন্মুক্ত তথ্যের বিস্তারিত বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরাইল দক্ষিণ লেবাননকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলার লক্ষ্যে সুপরিকল্পিত নীতি গ্রহণ করেছে।

তদন্তে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে গাজার ধ্বংসলীলার স্পষ্ট মিল রয়েছে। পদ্ধতিগতভাবে বসতবাড়ি ও সাংস্কৃতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে শহরটিকে মানচিত্র থেকে কার্যত মুছে ফেলা হয়েছে।

মূলত দক্ষিণ লেবাননে ইসরাইলের এই ‘উইপ আউট’ বা নিশ্চিহ্ন করার নীতি ওই অঞ্চলের জনজীবনকে চরম সংকটে ফেলেছে।

সূত্র: আল জাজিরা।

এএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু